বিনামূল্যে টিএনটি সংযোগ শুরু

২৩ অক্টোবর, ২০১৯ ১৯:১২  
মাত্র ৫৩ পয়সা রেটে বুধবার (২৩ অক্টোবর) থেকে বিনামূল্যে টিএনটি সংযোগ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই সেবা চালু করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল)। ২০২০ সাল পর্যন্ত এই কার্যক্রম চলবে। এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে যারা নতুন সংযোগ গ্রহণ করবেন এবং পুনঃসংযোগ নেবেন তাদেরকে কোনো ফি দিতে হবে না, বিনামূল্যে সংযোগ নিতে পারবেন।’ পুনঃসংযোগের ক্ষেত্রে বকেয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘বকেয়াটা তো দিতে হবে। হয়ত দেখা যাবে, তেমন কোনো ফি দিতে হবে না।’ ফিক্সড ফোনের সংখ্যা দিন দিন কমছে জানিয়ে তিনি বলেন, ‘আজকের সিদ্ধান্তের ফলে বহুজন এটাকে ব্যবহার করবে। এখন ল্যান্ডফোন থেকে মোবাইল ফোনে কথা বলা হলে মাত্র ৫২ পয়সা। এ ফোনের সাথে ইন্টারনেট সেবাও দেওয়া হচ্ছে, যা দ্রুত গতির ব্রডব্যান্ড দিতে সক্ষম হচ্ছে। বিটিসিএলের তৃণমূল পর্যন্ত সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। ফিক্সড ফাইভ-জি বিটিসিএলের মাধ্যমে দিতে চেষ্টা করা হবে।’